down of head

নারী দলে করোনার হানা, আক্রান্ত ৩ জন

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ দুপুর ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতিরা। তবে তার আগে পিসিআর টেস্টে দলের তিনজন করোনা পজেটিভ হয়েছেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন বিসিবি নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
গণমাধ্যমকে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘একজন ক্রিকেটার এবং দুজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। যদিও তাদের শরীরে কোনো সিম্পটম নেই। ৮ দিন পর পুনরায় করোনা পরীক্ষা করা হবে।

সম্পর্কিত খবর