শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নামাজ পড়ায় নিষেধাজ্ঞা কলকাতা বিমানবন্দর মসজিদে

কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর প্রতিবাদে মুসলিম ধর্মালম্বীদের আজ শুক্রবার রাজপথে নামার ডাক দিয়েছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই সিদ্ধান্তটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

আজ শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিমানবন্দর চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাখা হয়েছে জলকামান। পুরো পরিস্থিতি নিয়ে বিরাটি, বাঁকড়া এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে বিধাননগর কমিশনারের পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, একসঙ্গে চারজনের বেশি জমায়েত করা যাবে না। এর বেশি জমায়েত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে মসজিদে প্রবেশপথের সামনের আশপাশের এলাকা। পুলিশের পক্ষ থেকে অবাঞ্ছিত কাউকে জমায়েত করতে দেওয়া হচ্ছে না।

১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যেই ওই মসজিদ রয়েছে। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকি থাকে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর