শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নাগরিক ভোগান্তি কমাতে এনআইডি সংশোধন

নাগরিকদের ভোগান্তি কমাতে এনআইডি সংশোধনের সময়সীমা বেঁধে দিয়েছে ইলেকশন কমিশন।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে দীর্ঘসূত্রিতা ও নাগরিক ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে যে কোনো এনআইডি সংশোধনের আবেদন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেয় সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, নাগরিকরা এনআইডি সংশোধনের আবেদন করলে এখন থেকে আর ফেলে রাখার সুযোগ থাকল না। যত জটিল আবেদনই হোক না কেনো তা ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করে দিতে হবে। এছাড়া সংশোধনের ক্ষেত্রে নিবন্ধন ফরম-২ কে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো.সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করা জন্য বলা হয়েছে।

ইসি বর্তমানে ৬টি ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে। ক-১ ক্যাটাগরি সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা, ক ক্যাটাগরি উপজেলা নির্বাচন কর্মকর্তা। খ-১ ক্যাটাগরি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা। গ ক্যাটাগরি নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আর সবচেয়ে জটিল ঘ ক্যাটাগরি নিষ্পত্তি করে থাকেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং এসব সংশোধন আবেদনের ক্যাটাগরি নির্ধারণের দায়িত্বে থাকেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

সম্পর্কিত খবর