শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নাগরিকত্ব আইন নিয়ে বিজয়ের উষ্মা

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। মোদির সরকার ২০১৯ সালে বিতর্কিত আইনটি পাস করে। এই আইন অনুযায়ী, ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে যাওয়া অমুসলিম বাস্তুচ্যুতদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের অনুমতি দেওয়া হয়েছে।

চলতি বছরের লোকসভা ভোটের আগে বিতর্কিত আইনটি কার্যকরের নির্দেশনা এসেছে। আর তাতে প্রতিবাদ জানিয়েছেন ভারতের দক্ষিণি সিনেমার সুপাস্টার থালাপতি বিজয়। যিনি সম্প্রতি ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ নামের নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন।

থালাপতি বিজয় তাঁর দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই আইনের নিন্দা জানিয়ে তামিল ভাষায় একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ) এর মতো কোনো আইন এমন পরিবেশে কার্যকর করা গ্রহণযোগ্য নয়, যেখানে দেশের সকল নাগরিক সামাজিক সম্প্রীতির সাথে বসবাস করে। নেতাদের নিশ্চিত করা উচিত যে, এই আইনটি তামিলে প্রয়োগ করা না হয়।

এই আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন ধর্মের যেসব মানুষ ভারতে এসেছেন, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষ পারবেন না। এই কারণেই আইনটি বিতর্কিত। এই আইন নিয়ে এরই মধ্যে আসামসহ উত্তর-পূর্ব ভারতে জনবিক্ষোভ শুরু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে বিজেপি সরকার বিতর্কিত আইনটি লোকসভায় পাস করেছিলো। তখন প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ ও দাঙ্গা হয়েছিলো। নিহত হয়েছিলেন শতাধিক মানুষ। অভিযোগ করা হচ্ছিলো আইনটি ভারতীয় সংবিধান বিরোধী। এমনকি এই আইনের মাধ্যমে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেয়া হবে বলেও অভিযোগ উঠেছিলো। যদিও বিজেপি বলেছিলো, কারো নাগরিকত্ব কেড়ে নেয়া হবে না। এরপরও ব্যাপক বিক্ষোভের মুখে আইনটি কার্যকর করা যায়নি। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটের আগে, সোমবার সন্ধ্যায় আইনটি কার্যকরের নির্দেশনা এসেছে।

সম্পর্কিত খবর