শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নসিমন উল্টে ২ নির্মাণশ্রমিক নিহত, আহত ১০

মাদারীপুরের শিবচরে নসিমন উল্টে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন- মো. ইলিয়াস আকন (৫২) ও লোকমান মাতুব্বর (৩৫)। গুরুতর আহত তিনজন হলেন- মো. রফিক (৩০), সোহেল (৩০) ও কালু (৪০)।

শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, সন্ধ্যার দিকে দত্তপাড়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষে বাড়ি ফিরছিলেন ১৭ জন নির্মাণশ্রমিক। হাজী শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজা পার হয়ে আন্ডারপাসের কাছাকাছি এলাকায় একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শিবচর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) জাকির হোসেন বলেন, আহতদের মধ্যে দুজন মারা গেছেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

 

সম্পর্কিত খবর