শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নতুন উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংক

নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রকল্পে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব অর্থ থেকে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে।

এছাড়া বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্সগুলো তাদের মুনাফা থেকে এক শতাংশ হারে অর্থ নিয়ে এসব প্রকল্পে অর্থায়নের জন্য বিশেষ তহবিল গঠন করবে।

২০২১ সালের মুনাফার অর্থ থেকে পরবর্তী প্রতিবছর এই তহবিলে এক শতাংশ করে অর্থ স্থানান্তর করে তহবিলের আকার বৃদ্ধি করবে। এই তহবিলের নাম দেওয়া হয়েছে স্টার্টআপ ঋণ তহবিল। এ তহবিল থেকে উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ পাবেন।

এ বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়, নতুন উদ্যোক্তা, ভিন্নধর্মী প্রকল্প, সম্ভাবনাময় ব্যবসা খাতসহ নানা খাতে নতুন উদ্যেক্তারা ব্যবসা শুরু করতে এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন। পাশাপাশি যারা এখন ব্যবসা করছেন, তারা নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন। এ ধরনের ব্যবসায় আগে সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ দেওয়া হতো। এখন এই সীমা বাড়িয়ে সর্বনিম্ন ২ কোটি ও সর্বোচ্চ ৮ কোটি টাকা করা হয়েছে। এসব উদ্যোক্তাকে ঋণ নিতে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব অর্থ থেকে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর মাধ্যমে ৪ শতাংশ সুদে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। এর বাইরে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে ২০২১ সাল থেকে অডিটের মাধ্যমে অর্জিত মুনাফার অর্থ থেকে কমপক্ষে এক শতাংশ অর্থ নিয়ে বিশেষ তহবিল গঠন করতে হবে।

প্রতিবছর এক শতাংশ হারে অর্থ মুনাফা থেকে এ তহবিলে স্থানান্তর করতে হবে। এসব তহবিল থেকে উদ্যোক্তাদের কম সুদে ঋণ নিতে হবে। ২১ বছর এবং তার বেশি বয়সি বাংলাদেশি নাগরিকরা এখন স্টার্টআপ ঋণের জন্য আবেদন করতে পারবেন। একক মালিকানার পাশাপাশি যৌথ উদ্যোগের ব্যবসায় ঋণ দেওয়া হবে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশে কার্যরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, জাতীয় বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক আয়োজিত স্টার্ট-আপ বাছাই প্রোগ্রামের মাধ্যমে মনোনীত বা পুরস্কারপ্রাপ্ত স্টার্টআপ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার প্রাপ্য হবেন। প্রতিষ্ঠানের নিবন্ধনের তারিখ থেকে ২ বছরের কম হলে সর্বোচ্চ ২ কোটি টাকা, ২ থেকে ৬ বছরের মধ্যে নিবন্ধনের বয়স হলে সর্বোচ্চ ৫ কোটি টাকা এবং ৬ থেকে ১২ বছরের মধ্যে হলে সর্বোচ্চ ৮ কোটি টাকা ঋণ পাবেন। তবে উদ্যোক্তা প্রাথমিক পর্যায় হলে সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ পাবেন।

এতে আরও বলা হয়, এই তহবিলের ধরন হবে পুনঃঅর্থায়ন বা পুনঃবিনিয়োগযোগ্য। ব্যাংকগুলো যে অর্থ গ্রাহকের কাছ থেকে আদায় করবে এর মধ্যে মূল ঋণের অংশ তহবিলে যোগ হবে। সুদ বা মুনাফার অংশ ব্যাংকের আয় খাতে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে দেওয়া অর্থ আদায় হলে সেগুলো আবার তহবিলে যোগ হবে। এভাবে তহবিলের আকার বাড়বে।

সার্কুলারে বলা হয়, গ্রাহকরা ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ৮ বছর সময় পাবেন। এর মধ্যে প্রকল্পভেদে গ্রেস পিরিয়ড হবে ৬ মাস থেকে ২ বছর। এসব ঋণ ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ৮ বছর পর্যন্ত নবায়ন করা যাবে। তবে ঋণের মেয়াদ ৮ বছরের বেশি হলে সেক্ষেত্রে বাজারভিত্তিক সুদ হার প্রযোজ্য হবে।

সব ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি এ তহবিলের ঋণ সুবিধায় অংশ নিতে পারবে না। যেসব ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির খেলাপি ঋণের হার সর্বোচ্চ ১০ শতাংশ কেবল তারাই এতে অংশ নিতে পারবে। ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে তারা এ তহবিলে অংশ নিতে পারবেন না।

সম্পর্কিত খবর