শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে মন্ত্রী-নেতাদের হাত রয়েছে: চরমোনাই পির

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি আরও বলেছেন, দেশের এই চলমান সংকট থেকে উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই।

শুক্রবার (৩ জুন) রাজধানীর ভাটারায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের বাজারে চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তা নিয়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ খেই হারিয়ে ফেলছে। এছাড়া সরকারের দুঃশাসন ও বিভিন্ন প্রকল্পের নামে চলছে দুর্নীতির মহোৎসব। পাশাপাশি ধর্ষণ, খুন, গুমসহ সবকিছু মিলিয়ে গোটা দেশ আজ বিপর্যস্ত। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে দেশে এখন জরুরিভিত্তিতে ইসলামী শাসন ব্যবস্থা কয়েম করা প্রয়োজন। আর এজন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মজিবুর রহমান, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারসহ নগরের অন্যান্য নেতারা।

সম্পর্কিত খবর