শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

৪৮ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি যুবক

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন এক বাংলাদেশি যুবক। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা। বাংলাদেশি ওই যুবকের নাম আরিফ খান।

শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এই তথ্য দিয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, আরিফ খান ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে একটি গাড়ির ওয়ার্কশপ চালান আরিফ।

খালিজ টাইমসের সাক্ষাতে আরিফ বলেন, আমি আগে কোনোদিন টিকিট কিনিনি। এক বছর আগে থেকে কেনা শুরু করেছি। সবসময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম। গত ২৭ মে ১৪৪৪৮১ নাম্বারের বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যা ফেল ড্রয়ের এই টিকিটটি কিনেছিলাম।

ড্রয়ে জেতার পর আমিরাতের দুই কোটি দিরহামে বাংলাদেশি মুদ্রায় কত টাকা হয় জানতে চাইলে গুনে বের করার চেষ্টা করেন আরিফ, কিন্তু অংক মেলাতে না পেরে একপর্যায়ে হাল ছেড়ে দেন।

বিশাল এই অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।

আরিফ বলেন, আমার দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। আমার ভাইও এখানে একটি দোকান চালায়। আমরা সুখি পরিবার। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্যে কাজে আসবে।

সম্পর্কিত খবর