শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে কাজে লাগিয়ে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে আগামীতে সুন্দর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ গড়ে তোলা সম্ভব।

শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার’ কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে।

‘যেহেতু কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেহেতু এই মুহূর্তে কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো পরিকল্পনা বা উদ্যোগ নেয়নি সরকার। ’

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, এই হ্যাচারিটির মাধ্যমে উন্নত ধরনের গবেষণা হবে। এই হ্যাচারিতে বিশেষ করে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে হ্যাচারিতে তেলাপিয়া-পাঙ্গাসের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে-তা বাংলাদেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে। ফলে এইখানে বাংলাদেশের গবেষকের পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকেরা যৌথভাবে কাজ করবে।

এ সময় ভেটেরিনারি ও অ্যানিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক প্রমুখ।

এর আগে সকার ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্স সেন্টার এর মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও শুভ উদ্বোধন করেন।

সম্পর্কিত খবর