শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

দেশের সব মহানগরে ২৬ এপ্রিল বিএনপির প্রতিবাদ সভা

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দলীয় নেতাদের জড়ানোর প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া নিউমার্কেটের ওই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথাও জানান তিনি।

প্রসঙ্গত, রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে দোকান মালিক ও কর্মচারীদের সংঘর্ষের মামলায় শুক্রবার বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মকবুল হোসেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য।

গত সোমবার রাত ও মঙ্গলবার নিউমার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে দুজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও জখম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি করা হয়েছে মকবুল হোসেনকে।

নিউমার্কেট সূত্র বলছে, মার্কেটের ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্ট ফুড নামের যে দুই দোকানের কর্মচারীদের বাগ্‌বিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়, সেই দোকান দুটি সিটি করপোরেশন থেকে মকবুলের নামে বরাদ্দ নেওয়া। তবে তিনি কোনো দোকানই নিজে চালাতেন না।

সম্পর্কিত খবর