down of head

দেশের কোনো চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি —শিল্পমন্ত্রী

দেশের কোনো চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, আধুনিকায়নের জন্য সাময়িকভাবে কারখানাগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুনরায় সব কারখানা চালু করা হবে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কৃষিপণ্য উৎপাদনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সুবিধা দেয়। এ বিষয়টিও যাচাই-বাছাই করা হবে। কৃষকদের দাবি মানার বিষয়টি দেখা হবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে দেশের বাজারেও বৃদ্ধি পায়। তবে আমদানিনির্ভর এসব দ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করা হবে। আশা করি আগামী তিন মাসের মধ্যে ৪০০-৫০০ টিসিবি ট্রাক নামানো হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর