down of head

দুর্নী‌তিমুক্ত অর্থনীতি গড়ার আশ্বাস নতুন অর্থ প্রতিমন্ত্রীর

দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। নিয়োগ পাওয়ার পর রোববার সচিবালয়ে প্রথম অফিসে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজকে আমি প্রথম আসলাম। স্বাধীনতার মাসে এই পবিত্র দায়িত্ব পালন করতে পারা আমার জন্য অনেক গর্বের। আমার অনুভূতি প্রকাশ করা এই মুহূর্তে খুবই কষ্টকর। অনেক কিছু জানার আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদের অভিজ্ঞতা জানাবেন। অনেক কিছু জানার আছে।

ওয়াসিকা আয়শা খান বলেন, প্রধানমন্ত্রী অনেক কিছু শিখিয়েছেন। তার দিকনির্দেশনা অনুযায়ী আমি কাজ করতে পারব। সেই কাজে দেশের অগ্রগতিতে কিছুটা হলেও সহায়তা করার আশা রাখি আমি।

আপনার অগ্রাধিকার কী থাকবে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের প্রায়োরিটি বদল হয়, একই থাকে না। মন্ত্রণালয়ের প্রায়োরিটি (অগ্রাধিকার) এবং চ্যালেঞ্জিং ইস্যুগুলো নিয়ে আমি আজকে ব্রিফ নিব। সেই অনুযায়ী আমি প্রায়োরিটিগুলো সেট করব। আর আপনি যদি আমার ব্যক্তিগত প্রায়োরিটির কথা বলেন, সেক্ষেত্রে দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার জন্যই আমি কাজ করব।

সম্পর্কিত খবর