শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী

বিয়ে করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গতকাল শনিবার সন্ধ্যায় নতুন ইনিংসের সূচনা করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সাত পাকে বাঁধা পড়লেন দু’জনে। দক্ষিণ কলকাতার বসেছিল এই বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই এই বিয়ে হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। বিয়ের মেনুতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। কাঞ্চন এবং শ্রীময়ীর সাজেও স্পর্শ রয়েছে সাবেকিয়ানার।

লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে শ্রীময়ী সেজেছেন মনের মতো করে। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে কাঞ্চনও পাল্লা দিয়েছেন। বিয়ের বেনারসি নিজেই নকশা করেছেন শ্রীময়ী।

গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস্‌ ডে-র দিন আইনি মতে বিয়ে করেছিলেন এ জুটি। যদিও বিয়ের পর মায়ের সঙ্গেই থাকছিলেন শ্রীময়ী। আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে অনুষ্ঠান করে শ্বশুরবাড়ি যাবেন শ্রীময়ী। এর আগে দীর্ঘ আইনি জটিলতা শেষে গত ১০ জানুয়ারি কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে আদালত।

পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের ২৩ দিনের মাথায় শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সারেন কাঞ্চন। অবশেষে শনিবাসরীয় সন্ধ্যায় একসঙ্গে পথচলা শুরু করলেন দু’জনে।

সম্পর্কিত খবর