শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দুই নারীর নকশায় নান্দনিক মসজিদ

সপ্তদশ শতকের মাঝামাঝি চীনের হেনান, সাংচি ও হিবেই প্রদেশে হুই জনজাতির মধ্যে ইসলাম খুব জনপ্রিয় হয়ে ওঠে। আর তখনই মসজিদের নকশা কেমন হবে তার দায়িত্ব মেয়েরা নিতে শুরু করে। মসজিদের নকশা থেকে দেখাশোনা সব কিছুতে হুই সম্প্রদায়ের মুসলমান নারীরা। আজও ওই অঞ্চলের ইমামের স্ত্রীরা সামলান মসজিদের দায়িত্ব।

যুগে যুগে মুসলিম শাসক, শাসক পরিবারের সদস্য, ধনী ব্যক্তিরা দৃষ্টিনন্দন কালজয়ী মসজিদ নির্মাণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।মুসলিম স্থপতিরা মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলেছেন মসজিদ।  মসজিদ নির্মাণে অর্থদানে মুসলিম নারীদের নাম শোনা গেলেও স্থপতি হিসেবে নারীদের তেমন কোনো ভূমিকা রাখতে দেখা যায় না। যেমন—৮৫৯ খ্রিস্টাব্দে মরক্কোর ফেজ শহরে ফাতিমা আল-ফিহরির অর্থায়নে মসজিদ ও মাদরাসা স্থাপিত হয়েছিল মসজিদ ও মাদরাসা এবং ১৫৯৭ খ্রিস্টাব্দে সুলতান তৃতীয় মেহমুদের মায়ের অর্থায়নে স্থাপিত ইস্তাম্বুলের ইয়েনি ওয়ালিদ কমপ্লেক্স। কিন্তু প্রধান প্রধান মুসলিম অঞ্চলে মসজিদের স্থপতি হিসেবে নারীদের নাম শোনা যায় না।

আধুনিক যুগের মুসলিম নারীরা ক্রমেই পূর্বের প্রথা ভেঙে দিচ্ছে। প্রথা ভেঙে তারা মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের স্থপতি হিসেবে কাজ করছে। এমন দুজন মুসলিম নারী-প্রতিভার নাম জয়নব ফাদিলি ওগলু ও জেহা হাদিদ। অপূর্ব সুন্দর ও আধুনিক মসজিদের নকশার জন্য তাঁরা পেয়েছেন আন্তর্জাতিক সম্মান।

জয়নব ফাদিলি: তুর্কি নাগরিক জয়নব ফাদিলি ওগলু একাধিক মসজিদের নকশা করেছেন। তাঁর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ইস্তাম্বুলের উস্কুদুর প্রদেশের শাকিরিন মসজিদ। এই মসজিদের নকশা করে তিনি দেশ-বিদেশের একাধিক পুরস্কার লাভ করেছেন। কারাখামেত সমাধিক্ষেত্রের প্রবেশপথের ঠিক সামনে অবস্থিত এই মসজিদটিকে আধুনিকতা ও ঐতিহ্যের মিশেল বলা যায়।

২০০৯ সালে স্থপিত এই মসজিদে ১২০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদের বাইরের অংশ উজ্জ্বল রঙের, সমগ্র গম্বুজের ওপর মাছের আঁশের কারুকাজ করা এবং আছে দুটি উঁচু মিনার। মসজিদের গায়ের কায়সারি পাথরের কারুকাজ অত্যন্ত মনোগ্রাহী। জয়নব মনে করেন, মসজিদের মূল উদ্দেশ্য আল্লাহর প্রতি মানুষকে নিয়োজিত করা। তাই নকশা এমন হওয়া উচিত, যা মানুষকে ধার্মিক ও বিশ্বাসী করে তোলে। প্রতিনিয়ত আরো উন্নতি করার মাধ্যমে সেই চেষ্টাই করে যাচ্ছেন তুরস্কের এই বিখ্যাত মহিলা স্থপতি।

জেহা হাদিদ : ইরাকের স্থপতি জেহা নকশা তৈরিতে অসীম সাহসী। তাঁকে ‘কুইন অব কার্লস’ বলা হয়। কেননা তিনিই প্রথম স্থাপত্যে যুক্ত করেছেন ফ্রি ফ্লোয়িং জ্যামিতিক নকশা। ২০১২ সালে ব্রিটিশ অর্ডার অব কুইন সেকেন্ড এলিজাবেথ পেয়ে তিনি সম্মানিত হয়েছিলেন। তাঁর বেশির ভাগ কাজই অত্যন্ত আধুনিক ধাঁচের। জেহা হাদিদ বিভিন্ন শহরে নানাবিধ আধুনিক মসজিদের নকশা করেছেন।

তাঁর মতে, শহরে কত কম জায়গার মধ্যে আধুনিক মসজিদ স্থাপন করা যায় সেটাই ছিল তাঁর লক্ষ্য। তাঁর নকশার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রিস্টিনা, কসোভোতে একটি মসজিদ ও সংগ্রহশালা। এ ছাড়া ফ্রান্সের স্ট্র্যাটাসবার্গে একটি মসজিদ। জেহা হাদিদ কিছুদিন আগে মারা যান।

সূত্র: সালাম ওয়েব অবলম্বনে ইকনা

সম্পর্কিত খবর