শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

দুই দিনে ৮০২ কোটি টাকা কর আদায়


Warning: Undefined variable $top_corner_content in /home/arthoba2/public_html/wp-content/plugins/ads-master/ads-master.php on line 96

Warning: Undefined variable $first_para_content in /home/arthoba2/public_html/wp-content/plugins/ads-master/ads-master.php on line 96

 

দ্বিতীয় দিন পর্যন্ত সারাদেশে আয়কর আদায় হয়েছে ৮০২ কোটি ২০ লাখ ২২ হাজার ৬৮২ টাকা। শুক্রবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আয়কর মেলার দ্বীতিয় দিন পর্যন্ত সারাদেশে সেবা গ্রহন করেছে ৪ লাখ ৪ হাজার ৪৪২ জন এর মধ্যে রিটার্ন দাখিল করেছে এক লাখ ৩৭ হাজার ১১৫ জন। নতুন ই-টিআইন নিবন্ধন হয়েছে সাত হাজার ৯৬৮ টি।

প্রথম দিন বাদে শুধু মেলার দ্বিতীয় দিন সারাদেশের আয়কর মেলায় সেবা গ্রহণ করেছে দুই লাখ ৬৮ হাজার ৬৮৪ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ৭৩ হাজার ৮৪৩ জন, নতুন ই- টিআইন নিবন্ধন করেছেন ৩ হাজার ৬০২ জন। আয়কর সংগ্রহ হয়েছে ৪৭৯ কোটি ১ লক্ষ ২৮ হাজার ৭৯৭ টাকা ।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’-এ স্লোগানে ১৪ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে আয়কর মেলা। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে রাজধানীর ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবসহ সব বিভাগীয় শহরে সাত দিন, জেলা শহরে চার দিন, ৪৮ উপজেলায় ২ দিন এবং ৮ উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করবে এনবিআর। সব মিলিয়ে এবার দেশের ১২০ স্থানে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে। এর মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন করদাতারা।

সম্পর্কিত খবর