শিরোনাম
icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন icon বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি icon আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা icon ডিআরইউর দুই সদস্যের বীমা দাবী দিয়েছে ন্যাশনাল লাইফ
down of head

দীপিকা পাড়ুকোনকে না করতে পারিনি: তাহসান

সম্প্রতি ‘বড় মঞ্চের তারকা’ নামক অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

অনুষ্ঠানটির উপস্থাপিকার ভূমিকায় দেখা গেছে ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

অনুষ্ঠানে তাহসানের সঙ্গে নানা বিষয়ে কথা হয় পূর্ণিমার। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশের অ্যাম্বাসেডর হওয়া প্রসঙ্গেও কথা বলেন তাহসান।

কথায় কথায় তাহসানের কাছে জানতে চান পূর্ণিমা – শিক্ষকতা, গান, অভিনয়, উপস্থাপনা, সুন্দরী প্রতিযোগিতার বিচারকাজ সবই তো করলেন, তবে নাচটা বাদ গেল কেন?

জবাবে হেসে দিয়ে তাহসান জানান, এই একটা বিষয়ে তিনি অনেক পিছিয়ে। এক কথায় নাচে কোনো পারদর্শিতা নেই তার। এটা শেখারও কোনো পরিকল্পনা নেই তার।

তৎক্ষণাৎ পূর্ণিমার প্রশ্ন, ‘তাহলে দীপিকার সঙ্গে নাচতে হলো কেন?’

মূলত এ প্রশ্ন করে ২০১৫ সালে লাক্সের আয়োজনের সেই স্মৃতিকে সামনে আনলেন পূর্ণিমা।

সেবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ঢাকায় এলে সেই অনুষ্ঠানের সঞ্চালনা করেন তাহসান। সেই মঞ্চে দীপিকার সঙ্গে একটা গানে কিছুক্ষণ নাচও পরিবেশন করেন জনপ্রিয় গায়ক তাহসান। তাদের মঞ্চের নাচের দৃশ্যে এখনো অনেক দর্শকের মনে গেঁথে আছে।

সেই প্রসঙ্গ পূর্ণিমা আনতেই তাহসান বলেন, ‘সেদিন দীপিকা পাড়ুকোনকে না করতে পারেননি তিনি। জবাবে তাহসান বলেন,‘দীপিকা পাড়ুকোন এমনভাবে অনুরোধ করেছিল, না করতে পারিনি। ওই শোতে আসলে আমরা মানুষকে আনন্দ দিচ্ছিলাম। তাই করতে হয়েছে। আসলে নাচের বিষয়টায় আমি এখনও খুবই কাঁচা।’

সম্পর্কিত খবর