শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানি বেড়েছে ১০৫ শতাংশ

বিশ্বের সব অঞ্চলের দেশগুলোই নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ককে গুরুত্ব দেয়। অর্থনীতি টেকসই করতেও আঞ্চলিক বাণিজ্য বিশেষ ভূমিকা পালন করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে, যা অনুসরণ করে অর্থমূল্যে কম করে হলেও আঞ্চলিক বাণিজ্যে নজর দিতে শুরু করেছেন দেশের রফতানিকারকরা। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত পাঁচ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানি বেড়েছে ১০৫ শতাংশেরও বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সাত দেশ—আফগানিস্তান, ভুটান, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয় প্রতিবেশী দেশ ভারতে। এছাড়া পাকিস্তান ও নেপালে পণ্য রফতানি হলেও তা ভারতের তুলনায় অনেক কম।

পরিসংখ্যান বলছে, ২০১৬-১৭ অর্থবছরে দক্ষিণ এশিয়ার সাতটি দেশে বাংলাদেশ থেকে রফতানির অর্থমূল্য ছিল ৭৩ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার। এর পরের অর্থবছরে প্রথমবারের মতো আঞ্চলিক বাণিজ্য বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ওই অর্থবছরে রফতানি হয় ১০৪ কোটি ডলারের কিছু বেশি। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানির অর্থমূল্য ছিল ১৪৯ কোটি ৯৯ লাখ ২০ হাজার ডলার, যা ২০১৬-১৭ অর্থবছরে হওয়া রফতানি অর্থমূল্যের চেয়ে ১০৫ দশমিক ১৯ শতাংশ বেশি।

দেশের মোট রফতানিতে দক্ষিণ এশিয়ায় হওয়া রফতানির হিস্যা খুব সামান্য হলেও তা ক্রমেই বাড়ছে। গত পাঁচ বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশ থেকে মোট রফতানি হয় ৩ হাজার ৪৮৪ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় রফতানি হয় ৭৩ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলারের। এ হিসাবে মোট রফতানির মাত্র ২ দশমিক ১০ শতাংশ ছিল দক্ষিণ এশিয়ায়।

২০১৭-১৮ অর্থবছরে দক্ষিণ এশিয়ার সাত দেশে রফতানি হয়েছে মোট রফতানির ২ দশমিক ৮৪ শতাংশ। পরের অর্থবছরে মোট রফতানিতে দক্ষিণ এশিয়ায় হওয়া রফতানির হিস্যায় বড় উল্লম্ফন ঘটে। ওই অর্থবছরে মোট রফতানিতে দক্ষিণ এশিয়ার অংশ ছিল ৩ দশমিক ৪৭ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরেও হিস্যা বা অংশ বৃদ্ধির ধারা অব্যাহত ছিল। যার হার ছিল ৩ দশমিক ৭০ শতাংশ। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে মোট রফতানিতে দক্ষিণ এশিয়ার হিস্যা বেড়ে হয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ।

পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। পাঁচ বছরে দক্ষিণ এশিয়ায় হওয়া মোট রফতানির ৮৬ শতাংশই হয়েছে ভারতে। ২০২০-২১ অর্থবছরেও এ ধারা বজায় ছিল। গত অর্থবছরে দক্ষিণ এশিয়ায় হওয়া রফতানির ৮৫ দশমিক ৩২ শতাংশ হয়েছে ভারতে। পাকিস্তানে হয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ। নেপালে হয়েছে ৪ দশমিক ৫৮ শতাংশ। শ্রীলংকায় রফতানি হয়েছে দক্ষিণ এশিয়ায় হওয়া মোট রফতানির ৩ দশমিক ১৫ শতাংশ।

সম্পর্কিত খবর