শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তিন প্রান্তিকে ম্যারিকোর আয় বেড়েছে ১৫%

চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএমসিজি খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এ সময়ে কোম্পানিটির আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ১৩ শতাংশের বেশি। অন্যদিকে আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ ফেব্রুয়ারি।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ৯ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল প্রায় ৮৭৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৩২ কোটি ৫৩ লাখ টাকা বা ১৫ দশমিক ১১ শতাংশ। নয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ২৮৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ২৫০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৩৪ কোটি টাকা বা ১৩ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ টাকা ৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৭৯ টাকা ৩৫ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) ম্যারিকোর আয় হয়েছে ৩৩৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৮৫ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৭১ কোটি টাকার বেশি। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময় আয় ছিল ২২ টাকা ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৪ পয়সায়।

৩১ মার্চ ২০১৯-২০ হিসাব বছরে মোট ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ম্যারিকো বাংলাদেশ। ওই হিসাব বছরে ৭৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৮৪ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬৪ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৪ টাকা ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা শেষে যা ছিল ৪১ টাকা ৩৪ পয়সা।

এর আগে ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ম্যারিকো বাংলাদেশ। এর মধ্যে ৬০০ শতাংশ অন্তর্বর্তী ও বাকি ৫০ শতাংশ দেয়া হয় চূড়ান্ত নগদ লভ্যাংশ।

ডিএসইতে গতকাল ম্যারিকোর শেয়ারের সর্বশেষ দর ছিল ২ হাজার ৩৩৯ টাকা। সমাপনী দর ছিল ২ হাজার ৩৩৩ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২ হাজার ৩০ টাকা ও ২ হাজার ৪৯৪ টাকা ৯০ পয়সা।

সম্পর্কিত খবর