শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

তিন প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস কমেছে ৩.৩২ %

চলতি ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৮৯ পয়সা। সেই হিসাবে ইপিএস কমেছে ৬৬ পয়সা বা ৩ দশমিক ৩২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তৃতীয় প্রান্তিকে আর্থিক ফলাফল সম্পর্কে গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান বলেন, তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক সম্প্রসারণ ও নতুন স্পেকট্রাম সংযুক্ত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমাদের বাজার পরিচালন পদ্ধতি ও গ্রাহকদের সুবিধা অনুযায়ী অফার প্রদানের ফলে গ্রাহকরা গ্রামীণফোনকে তাদের পছন্দের নেটওয়ার্ক হিসেবে বেছে নিচ্ছেন। তৃতীয় প্রান্তিকে আমাদের নেটওয়ার্কে ২৪ লাখ ডাটা ব্যবহারকারী যুক্ত হয়েছেন, ফলে ডাটা ব্যবহারকারীর বছরপ্রতি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭ শতাংশে। পাশাপাশি গ্রাহকদের কাছে ভয়েস ও ডাটা বান্ডেল প্যাক নিয়ে আসার দিকে মনোনিবেশ করার মাধ্যমে আমরা গ্রাহকদের মধ্যে ভয়েস ব্যবহারকারী থেকে ডাটা ব্যবহারকারীতে রূপান্তরের উচ্চহার লক্ষ করেছি।

এ সময়ে ফোরজি ডাটা ব্যবহারকারী রূপান্তরের হার বছরপ্রতি ৫৫ শতাংশে বেড়েছে।

সম্পর্কিত খবর