শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মস্কোতে ফের কঠোর বিধিনিষেধ

রাশিয়ার রাজধানী মস্কোতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ফের কঠোর বিধিনিষেধের ঘোষণা দেয়া হয়েছে।  বৃহস্পতিবার প্রশাসন এ বিষয়ে ঘোষণা দেয়।

এতে রেস্টুরেন্ট এবং খাদ্যপণ্য নয় এমন দোকানপাট বন্ধ রাখাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, দৈনিক করোনা সংক্রমণ শনাক্ত ও নিহতের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ হওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন।

দেশটির করোনা টাস্কফোর্সের হিসাবে গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৩৩৯ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ১হাজার ৩৬জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৮৯ জনে। যা ইউরোপের কোনো দেশে সর্বোচ্চ।

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা মারাত্মক আকার ধারণ করায় ৩০ অক্টোবর থেকে পরবর্তী কয়েক সপ্তাহ বাড়ির বাইরের যাওয়া থেকে বিরত থাকতে বলেন। প্রেসিডেন্টের এ আহবানের পর মস্কোর মেয়র সার্গেই সবইয়ানিন রাজধানীতে এ বিধিনিষেধের ঘোষণা দিলেন। ঘোষণায় তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত মস্কোর রেস্টুরেন্ট, ক্যাফে, খাদ্যপণ্য নয় এমন দোকান, ব্যায়ামাগার, সিনেমা হল এবং অন্যান্য বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। একইসাথে বন্ধ থাকবে বিদ্যালয়ও।

 

সম্পর্কিত খবর