down of head

তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকায় আগুন, বাংলাদেশিসহ নিহত ৯

লিবিয়া থেকে সাগরপথে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশি নাগরিকসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শনিবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাত্রা করে। যাত্রাকালে তিউনিসিয়ার উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে আগুন লাগে।

হজে গিয়ে ভিক্ষা করলে ৭ বছরের জেল, ১৫ কোটি টাকা জরিমানাহজে গিয়ে ভিক্ষা করলে ৭ বছরের জেল, ১৫ কোটি টাকা জরিমানা
দূতাবাসের পোস্টে আরও বলা হয়, তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি চালকসহ ৫৩ জনের মধ্যে ৪৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৯ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে।

উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএমের (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) সঙ্গে কাজ করছে।

স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সহযোগিতা দেয়ার বিষয়টি নিশ্চিত করা এবং নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি দল দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়ায় যাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

সম্পর্কিত খবর