শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তাল্লু স্পিনিংয়ের লেনদেন বন্ধ

লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকছে আজ। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন আবার চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লোকসানের কারণে সর্বশেষ তিন হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সুপারিশ করেছে তাল্লু স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ। এর আগের কয়েক হিসাব বছরেও কোম্পানিটির বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পাননি। সম্প্রতি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের জন্য হাইকোর্টের অনুমতি পেয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানটি। ২০১৮-১৯ হিসাব বছরসহ পরবর্তী এজিএম অনুষ্ঠানের জন্য এ অনুমতি পায় কোম্পানিটি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ৩ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা।

অন্যদিকে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে তাল্লু স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ১ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০১৯ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ২৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৯৭ পয়সা।

সম্পর্কিত খবর