শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তারেক রহমান ও জাইমার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো প্রাপ্ত বয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার আছে এবং সেই বিবেচনায়, তারা ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের (১৭ নম্বর সংসদীয় আসন) ভোটার তালিকায় নিবন্ধন করেছেন।

ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। এ বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জায়মা রহমান আজ ভোটার নিবন্ধন ফর্ম পূরণ ও জমা দিয়ে কার্যক্রম সম্পন্ন করেন।’

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো প্রাপ্ত বয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার আছে এবং সেই বিবেচনায়, তারা ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের (১৭ নম্বর সংসদীয় আসন) ভোটার তালিকায় নিবন্ধন করেছেন।

তিনি বলেন, আজ তারা ফর্ম ফিলাপ করে ছবি তুলেছেন এবং বায়োমেট্রিক দিয়েছেন এবং এরপর তারা নিজেদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসি সচিব জানান, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে গেলেও, এখানে বাদবাকি কাজ শেষ করার জন্য কমিশনের কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, তাদের আঙুলের ছাপ, স্বাক্ষর ও ফেস আইডি ম্যাচিং করার পর, কনফার্ম হলে তখন এনআইডি নম্বর দেয়া হয়, আর এটা করতে কিছুটা সময় লাগবে। তবুও আশা করা যায় যে এগুলো আজকের ভিতরেই হয়ে যাবে।

যেহেতু সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন, সেক্ষেত্রে কবে নাগাদ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিশনের সিদ্ধান্ত বা অনুমতি দুইভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আরেকটা হচ্ছে নথির মাধ্যমে। আমাদের দায়িত্ব এটি কমিশন পর্যন্ত পৌঁছানোর, এরপর যা করা হবে, সেটা কমিশনের এখতিয়ার।

এ বিষয়ে কমিশন দ্রুতই সিদ্ধান্ত জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ দুপুর ১২টা ২৬ মিনিটে রাজধানীর নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে উপস্থিত হন জুবাইদা রহমান ও জায়মা রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে, তারা তাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করেন।

এরপর বেলা ১টায় সেখানে যান তারেক রহমান। ভোটার তালিকায় নিবন্ধনের কাজ শেষ করে তিনি ১টা ১৮ মিনিটে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন ত্যাগ করেন তিনি।

তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের আগমন উপলক্ষে সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ভবন ও এর আশপাশে সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়।

একই সাথে, নির্বাচন কমিশন ভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয় ।

সম্পর্কিত খবর