শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঢাকায় নিজ বাসায় ব্যবসায়ীকে হত্যা

রাজধানীর উত্তরার নিজ বাসায় শামসুদ্দিন খান (৬৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৮০ নম্বর বাড়ির ৫ তলায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

নিহত শামসুদ্দিন খান দুই ছেলে ও দুই মেয়ের বাবা। ছেলে আসাদুজ্জামান রিপনের বন্ধু মমিন জানান, দুপুরের দিকে রিপনদের বাসায় এক আত্মীয়সহ তিন ব্যক্তি বেড়াতে যায়। তাদের আপ্যায়ন করান শামসুদ্দিন খান। এর মধ্যে নাতনির স্কুলের ছুটির সময় হলে তাকে ও অতিথিদের বাসায় রেখে বেরিয়ে যান রিপনের মা।

পরে তিনি স্কুল থেকে নাতনিকে নিয়ে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পর বাসার ভেতরে থাকা ওই তিন ব্যক্তির একজন দরজা খুলে দেন। এরপর রিপনের মা বাসায় ঢুকে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন ওই তিন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে আহত শামসুদ্দিনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বলেন, ছুরিকাঘাতে শামসুদ্দিন নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এছাড়া বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

সম্পর্কিত খবর