শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩পাঁচ বছরে কার্ড লেনদেন বেড়েছে ১০৩%সাত বছরে সড়কে প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর‘ওলিস’ সেমিনারে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীফারইস্টের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ফের মামলাস্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তারজ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রীবিশ্ববাজারে নিম্নমুখী তেলের দামবাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডাআইডিআরএ’র নতুন সদস্য কামরুল আহসান ও সফিকুল ইসলামলুটপাটে ধ্বংস প্রগ্রেসিভ লাইফ, সম্পদ বিক্রি নিয়ে প্রশ্নমাতারবাড়ীতে শিল্প করিডোর চায় জাপানবৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কাব্যবসায় সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ, আবেদন ১ নভেম্বর থেকে
down of head

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৮৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে মোট ১১৩ জনের। হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৪১ হাজার ৩২ জনে।

এতে বলা হয়েছে, নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২ জন, দক্ষিণ সিটিতে ১৪৯ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, খুলনায় ১৬৩ জন ও ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৪৯ এবং রংপুরে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্পর্কিত খবর