শিরোনাম
‘ওলিস’ সেমিনারে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীফারইস্টের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ফের মামলাস্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তারজ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রীবিশ্ববাজারে নিম্নমুখী তেলের দামবাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডাআইডিআরএ’র নতুন সদস্য কামরুল আহসান ও সফিকুল ইসলামলুটপাটে ধ্বংস প্রগ্রেসিভ লাইফ, সম্পদ বিক্রি নিয়ে প্রশ্নমাতারবাড়ীতে শিল্প করিডোর চায় জাপানবৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কাব্যবসায় সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ, আবেদন ১ নভেম্বর থেকেরিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিতসহজ শর্তে ঋণ বাড়াতে আইএমএফের তাগিদদাম কমায় ইউরোপে পোশাক রপ্তানিতে ধাক্কা
down of head

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১৩৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৯ দিনে মারা গেছে ১১২ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৬৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪১৫ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ৩১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ১০৫ জন, খুলনায় ১৪১ জন, বরিশালে ১৯১ জন, রাজশাহীতে ১২৮ জন, ময়মনসিংহে ৮০ জন এবং রংপুরে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন।

সম্পর্কিত খবর