শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিসেম্বরে চীনের তামা উৎপাদনে ৬.৭১% প্রবৃদ্ধি

বিদায়ী বছরের ডিসেম্বরে চীনের তামা উৎপাদন আগের মাসের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ২ হাজার ২০০ টনে। বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উৎপাদন বাড়িয়েছে। রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান অ্যানটেইক সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

অ্যানটেইক দেশটির শীর্ষ ২২টি বিগলন কেন্দ্রের ওপর জরিপ চালিয়েছে। চীনের মোট তামা উৎপাদন সক্ষমতার ৮০ শতাংশই রয়েছে এসব কেন্দ্রে। জরিপে দেখা গেছে, ডিসেম্বরে বিগলন কেন্দ্রগুলোয় রক্ষণাবেক্ষণজনিত কারণে তামা উৎপাদন বন্ধ ছিল না। অন্যদিকে দেশজুড়ে বিদ্যুৎ সংকট শিথিল হতে শুরু করায় উৎপাদনে বাধা কাটছে। এ কারণেই নভেম্বরের তুলনায় উৎপাদন বেড়েছে। তবে ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় উৎপাদন ২ দশমিক ৪৫ শতাংশ কমেছে। এদিকে ২০২১ সালে চীনে তামা উৎপাদন ৭ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। উৎপাদন হয়েছে ৯১ লাখ ৮০ হাজার টন।

অ্যানটেইক আরো জানায়, গত বছরের ডিসেম্বরে চীনে টিন উৎপাদন ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার টনে। পুরো বছরের উৎপাদন ১১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ লাখ ৭৪ হাজার টনে উন্নীত হয়েছে।

সম্পর্কিত খবর