শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই নেতৃত্ব দিবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বাংলাদেশ এখন সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহবান, যে উদ্যোগ ,তা বাস্তবায়নে এই তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। এই নেতৃত্বদানে প্রশিক্ষণ ও উদ্ভাবন অব‍্যাহত রাখতে হবে।

সোমবার (২৭ ডিসেম্বর ) রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে সিটিও ফোরাম বাংলাদেশ এর ইনোভেশন হ্যাকাথন-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঘরে ঘরে বিদ‍্যুৎ পৌছে দিবেন, আজ দেশে শতভাগ বিদ‍্যুতায়ন হয়েছে। তিনি বলেছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষে সেই অঙ্গীকারও তিনি পূরণ করেছেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে ইনোভেশন এর বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গঠন ও চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্ভাবনী কার্যক্রম জোরদার করতে হবে। সিটিও ফোরাম বাংলাদেশ আইসিটি সেক্টরে নেতৃত্বদানকারী সদস‍্যদের নিয়ে এই যাত্রাকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হ‍্যাকাথন ২০২১ এর বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব‍্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, এ টু আই এর প্রকল্প পরিচালক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

সম্পর্কিত খবর