শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিএসইতে সূচক ও লেনদেন পতনের ধারা অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমায় আগের দিনের মতো গতকালও ডিএসইর সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ কমে ৫ হাজার ১০৫ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৭ দশমিক ১৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ কমে ১ হাজার ১০৩ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে ১ হাজার ৮১১ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩৯ কোটি ১১ লাখ টাকা কমেছে। এদিন ৯ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ১৮৫টি শেয়ার ৯৫ হাজার ৮৩১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৩ কোটি ৩৯ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ কোটি ৭৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১১ কোটি ৪৩ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ৮ কোটি ৭৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৭ কোটি ৮৮ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ কোটি ৮ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ কোটি ৬১ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৫ কোটি ৭৩ লাখ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৬ দশমিক ৮৯ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৫ দশমিক ৩৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪ দশমিক ৭৮ শতাংশ, এটলাস বাংলাদেশ লিমিটেডের ৪ শতাংশ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ৩ দশমিক ১৬ শতাংশ, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ২ দশমিক ৬৩ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২ দশমিক ১৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ২ দশমিক ১২ শতাংশ, উত্তরা ব্যাংক পিএলসির ২ দশমিক ০৮ শতাংশ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ১ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯৬ দশমিক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ৮ হাজার ৮২৭ দশমিক ৮৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ দশমিক ৩৬ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ কমে ১৪ হাজার ৬৭৮ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।

এন এস

সম্পর্কিত খবর