down of head

ডিএসইতে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমায় ডিএসইর সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে রোববার ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, রোববার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ কমে ৫ হাজার ১৭১ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ৪০ শতাংশ কমে ১ হাজার ১২০ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২২ দশমিক ৫২ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৮৩৫ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৮৪ কোটি ৭০ লাখ টাকা কমেছে। এদিন ১০ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ১২৮টি শেয়ার এক লাখ ৯ হাজার ৬৪০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দর।

রোববার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ১৫ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফরচুন শুজ লিমিটেডের ১৫ কোটি ১৪ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৩ কোটি ৮ লাখ, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ১২ কোটি ২৩ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ কোটি ৩ লাখ, ই জেনারেশন লিমিটেডের ৮ কোটি ৯২ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ কোটি ৭৪ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ কোটি ৩২ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭ কোটি ৬৫ লাখ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রোববার ৯ দশমিক ৪৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩ দশমিক ৯৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৫৬ শতাংশ, এনভয় টেক্সটাইল লিমিটেডের ৩ দশমিক ৪৩ শতাংশ, এমএল ডায়িং লিমিটেডের ১ দশমিক ৭৮ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ১ দশমিক ৪৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৪৪ শতাংশ, ওয়ান ব্যাংক পিএলসির ১ দশমিক ৪২ শতাংশ, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ দশমিক ২৫ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১ দশমিক ১৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে রোববার সিএসসিএক্স মূল্যসূচক ৬৫ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কমে ৮ হাজার ৯২৪ দশমিক ০৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ কমে ১৪ হাজার ৮৪০ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দর।

এন এস

সম্পর্কিত খবর