শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিএসইএক্স সূচকে বার্ষিক রি-ব্যালেন্সিং সম্পন্ন

ডিএসইএক্স সূচকে বার্ষিক রি-ব্যালেন্সিং সম্পন্ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারও এসঅ্যান্ডপি ইনডেক্স মেথোডলজি এবং বোর্ড কর্তৃক অনুমোদিত নির্ধারিত পদ্ধতিতে এই রি-ব্যালেন্সিং করা হয়।

জানা যায়, এসঅ্যান্ডপি ইনডেক্স মেথোডলজি অনুযায়ী, ২০২৪ সালে ইনডেক্সে রি-ব্যালেন্সিংয়ের পর ১৬টি নতুন কোম্পানি ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হয় এবং ৮৩টি কোম্পানি বাদ পড়ে যায়। ২০১৩ সাল থেকে এসঅ্যান্ডপি কর্তৃক প্রদত্ত ইনডেক্স মেথোডলজির সূত্র অনুযায়ী, ডিএসইর একটি কমিটি রি-ব্যালেন্সিংয়ের কাজটি করে আসছে।

এসএন্ডপি কর্তৃক প্রদত্ত ইনডেক্স মেথোডলজি অনুযায়ী, রি-ব্যালেন্সিং রেফারেন্স তারিখ অনুযায়ী ফ্লোট সমন্বিত মার্কেট ক্যাপিটালাইজেশন ১০০ মিলিয়নের ওপর হতে হবে; তবে অন্যান্য যোগ্যতা পূরণ করা সাপেক্ষে বর্তমান সূচকে যুক্ত কোম্পানির ক্ষেত্রে তা ৭০ মিলিয়ন হলেও চলবে। পাশাপাশি শেয়ারগুলোর ন্যূনতম ছয় মাসের দৈনিক গড় লেনদেনের মূল্য এক মিলিয়ন টাকা থাকতে হবে। যদি অন্যান্য যোগ্যতা পূরণ করে তবে বর্তমান সূচকের কোম্পানিগুলোর গড় লেনদেন শূন্য দশমিক সাত মিলিয়ন টাকা হলেও স্টকটি সূচকে থাকবে। এছাড়া সূচকের জন্য যোগ্য স্টকগুলোকে রি-ব্যালেন্সিং তারিখের তিন মাস আগের প্রতি মাসে স্বাভাবিক ট্রেডিং কার্যক্রমের অন্তত ৫০ শতাংশ ট্রেডিং দিবস থাকতে হবে। কোনো ধরনের বিভ্রান্তিমূলক খবরাখবর বা গুজবের বশবর্তী হয়ে বিনিয়োগ সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানায় ডিএসই কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর