down of head

ট্রেনে কাটা পড়ে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আব্দুস সবুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০) । সম্পর্কে মামাতো শালা-দুলাভাই।

নিহতদের আত্মীয় আব্দুল জলিল জানান, মোতালেব হোসেন ও মাসুম সম্পর্কে মামাতো শালা দুলাভাই। উপজেলার হাতিয়াতে মাসুমের আপন বোনের বিয়ের দাওয়াত খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আব্দুস সবুর জানান, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।

 

 

সম্পর্কিত খবর