ট্রেনের ধাক্কায় ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় কোয়েল জোয়ার্দার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার মিরপুর উপজেলার পশুহাটসংলগ্ন রেলগেট এলাকায় চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
স্থানীয় পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. এমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কয়েল জোয়ার্দার মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড নওপাড়া মহল্লার মনো জোয়ার্দারের ছেলে। তিনি মিরপুর রেলগেটসংলগ্ন একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টায় মিরপুর পশুহাটসংলগ্ন এলাকায় রেললাইনের ওপর কয়েল নামে ওই যুবক দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. এমদাদুর রহমান বলেন, বুধবার দুপুরে মিরপুর পশুহাটসংলগ্ন রেলগেট এলাকায় চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।



