শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘ট্রুথ সোশ্যাল’ নামে ট্রাম্পের নতুন সামাজিক যোগাযোগমাধ্যম

নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চালু করার কথা বলে আসছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সত্যি তেমন একটি প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করলেন ট্রাম্প, যার নাম দিয়েছেন ‘ট্রুথ সোশ্যাল’। একটি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী মাসে পরীক্ষামূলকভাবে এবং ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে পুরোদমে চালু হবে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি। ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ট্রাম্পকে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে না দেওয়ায় ট্রাম্প নিজেই একটি সামাজিক যোগাযোগমাধ্যম চালুর উদ্যোগ নিলেন।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং স্পেশাল অ্যাকুইজিশন কোম্পানির (এসপিএসি) একীভূতকরণের মধ্য দিয়ে ট্রুথ সোশ্যালের জন্য একটি নতুন কোম্পানি করা হয়েছে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মূল ধরা হয়েছে সাড়ে ৮৭ কোটি মার্কিন ডলার। দুটি প্রতিষ্ঠানের আলাদা বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে বাস করছি, যেখানে টুইটারে তালেবানের ব্যাপক উপস্থিতি রয়েছে। অথচ আপনাদের প্রিয় মার্কিন প্রেসিডেন্টকে বাক্‌রুদ্ধ করা হয়েছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য।’

গত ৬ জানুয়ারি শত শত ট্রাম্প সমর্থক ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে ঢুকে তাণ্ডব চালায়। এ ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার, ফেসবুকসহ অন্যান্য কোম্পানি।

ট্রাম্প বলেন, ‘অচিরেই ট্রুথ সোশ্যালে আমি আমার প্রথম সত্যের বার্তা পাঠাব। অতিসত্ত্বর বিগ টেকের বিরুদ্ধে আমার লড়াই আবারও শুরু হবে।’

ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেন, ‘বড় প্রযুক্তি কোম্পানিগুলো দীর্ঘ দিন ধরে কনজারভেটিভদের কণ্ঠরোধ করে আসছে। আজ রাতে আমার বাবা একীভূতকরণ চুক্তিতে সই করেছেন। ট্রুথ সোশ্যাল এমন একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেখানে সবাই তাদের অনুভূতি অবাধে ব্যক্ত করতে পারবেন।’

 

 

 

সম্পর্কিত খবর