শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ট্রলারে ডাকাতের গুলি, জেলে নিহত

সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতের গুলিতে মো. মুসা মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুসা পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. বাবুল ফকিরের মালিকানা এফবি বাবুল ট্রলারের ১২ জেলে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন।

রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ জেলে বহরে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এ সময় ওই ট্রলারে থাকা মাছ রসদসহ সবকিছু ডাকাতি করে নিয়ে যায়। পরে ১২ জেলেকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি ছোড়ে। এ সময় মুসা মিয়া নামে এক জেলের মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ডাকাতরা দ্রুত ট্রলার চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ওই ট্রলারের মাঝি ও মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে মোস্তফা চৌধুরী আরও বলেন, ওই ডাকাতরা সাতক্ষীরার অঞ্চলের হতে পারে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফুর রহমান বলেন, আমরা খবর শুনেছি। ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর