শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা ভারত, সেমিতে উঠতে যে সমীকরণ

বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথমে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। তারপর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। টানা দুই ম্যাচে হেরে রীতিমতো চাপে পড়ে গেছে বিরাট কোহলি বাহিনী।

তাদের সেমিফাইনালে যাওয়ার আশা কি তবে এখানেই শেষ? তা নিয়ে চলছে নানা জল্পনা।

তবে জটিল এক অঙ্কের হিসাবে ভারত এখনও সেমিফাইনালে যেতে পারে। তবে সেই অঙ্কের সমাধান করাটা পুরোটা ভারতের হাতে এখন আর নেই। কারণ নিজেদের জয়ের পাশাপাশি ভারতকে এখন নিউজিল্যান্ডের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে।
ভারতের হাতে এখনও তিনটি ম্য়াচ রয়েছে। আর এটা পরিষ্কার, ভারতকে তিনটি ম্যাচই জিততে হবে। কিন্তু রানরেটের যা পরিস্থিতি, তাতে ভারতকে তিনটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে। আর আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডকে হারতে হবে।

বর্তমানে পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি তাতে তিনটি ম্যাচ জিতে পাকিস্তান ইতোমধ্যে সেমির রাস্তা পাকা করে ফেলেছে। এই গ্রুপের দুইয়ে রয়েছে আফগানিস্তান। তারা তিনটি ম্যাচ খেলে দু’টিতে জিতেছে, একটি ম্যাচ হেরেছে। এর পরে রয়েছে নিউজিল্যান্ডে। তারা দু’টি খেলে একটিতে জিতেছে। একটি ম্যাচ হেরেছে। চারে রয়েছে নামিবিয়া। তারা আবার দু’টি ম্যাচের মধ্য়ে একটিতে জয় পেয়েছে এবং একটি ম্যাচ হেরেছে। পাঁচ এবং ছয়ে থাকা দুই দল যথাক্রমে ভারত এবং স্কটল্যান্ড ২টি করে ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে।

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১০ রান সংগ্রহ করে ভারত। ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কিউইদের কাছে হেরে যাওয়ায় ভারতের সেমিফাইনাল ওঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সম্পর্কিত খবর