শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জ্বলানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াতে পারে

অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু এর বিপরীতে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং মিত্র জোট ওপেক প্লাসের সরবরাহ সক্ষমতা অত্যন্ত সীমিত। ফলে কয়েক মাসের মধ্যে পণ্যটির দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ওপেক সংশ্লিষ্টরা বলছেন, এ সময় পণ্যটির বাজারদর ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমানা অতিক্রম করতে পারে। খবর রয়টার্স।

তথ্য বলছে, সর্বশেষ ২০১৪ সালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ১০০ ডলারে বিক্রি হয়েছিল। এর আগের দুই বছর ব্যারেলপ্রতি গড় দাম ছিল ১১০ ডলার। শেল অয়েলের (পাথুরে খাঁজ থেকে উত্তোলিত তেল) উত্তোলন বৃদ্ধি এবং বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে ২০১৪ সালের পর ১০০ ডলারের গণ্ডি পেরোতে পারেনি বাজারদর, যা ২০২০ সাল পর্যন্ত অব্যাহত ছিল। তবে মহামারী থেকে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার হওয়ায় এ পরিস্থিতির অবসান ঘটতে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ২০২০ সালে বিশ্বের নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদায় ধস নামে। ফলে পণ্যটির দাম ৩০ ডলারের ঘরে নেমে আসে। ফলে চলতি বছরের আগ পর্যন্ত জ্বালানি তেলের দাম তিন সংখ্যার ঘরে পৌঁছবে বলে ধারণা করেনি কেউ। তবে সম্প্রতি পণ্যটির চাহিদায় দ্রুত পুনরুদ্ধার ঘটতে থাকায় সেই পথেই এগোচ্ছে বাজার।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বর্তমানে ব্যারেলপ্রতি প্রায় ৮৮ ডলারে বিক্রি হচ্ছে, যা সাত বছরের সর্বোচ্চ। এর আগে গত বছর পণ্যটির দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। চাহিদায় পুনরুদ্ধার এবং ওপেক ও ওপেক প্লাসের সীমিত হারে উত্তোলন বৃদ্ধির কারণে মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটেছে। এদিকে লিবিয়া ও অন্যান্য দেশে সংকট এবং চাহিদায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের স্বল্পমেয়াদি প্রভাব চলতি বছর মূল্যবৃদ্ধিতে সহায়তা করছে।

চলতি বছর এখনো পর্যন্ত ওপেক জ্বালানি তেলের মূল্য পূর্বাভাস প্রকাশ করেনি। এছাড়া এ বছরের জন্য মূল্য লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেনি জোটটি। ওপেক প্লাসের সংশ্লিষ্টরা এবং মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা প্রায়ই বাজারদরের গতিপথ ও পছন্দসই মূল্যের পর্যায় নিয়ে আলোচনা করতে অনীহাই প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স ওপেকের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে গোপনে কথা বলেছে, এর মধ্যে শুধু একজন জ্বালানি পণ্যটির দাম ১০০ ডলারে পৌঁছনোর সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। বাকিরা বলেছেন, এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে। ওপেকের শীর্ষ উত্তোলক দেশগুলোর একটি সূত্র বলছে, দুই মাসের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী চাপের মধ্যে পড়তে পারে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, পণ্যটির দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছতে পারে। তবে এটি নিশ্চিতভাবে স্থায়ী হবে না।

সূত্র বলছে, ২০২০ সালে জ্বালানি পণ্যের চাহিদায় ধস নামলে জোটটি উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত বছর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিলে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে একমত হন জোটের সদস্যরা। চাহিদা বাড়তে থাকায় প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল উত্তোলন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জোটটি। এক্ষেত্রে ১০ সদস্যবিশিষ্ট ওপেককে দৈনিক ২ লাখ ৫৩ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়ানোর সীমা বেঁধে দেয়া হয়। কিন্তু জোটটির অনেক ক্ষুদ্র উত্তোলক দেশ সরবরাহ বাড়াতে সক্ষম হয়নি। অন্যরা আবারো চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় উত্তোলন বাড়াচ্ছে না।

সম্পর্কিত খবর