শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জেমসের মামলায় বাংলালিংক কর্মকর্তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা করেন করেন তিনি।

আদালত জেমস ও হামিনের করা পৃথক দুটি মামলা আমলে নিয়ে বাংলালিংকের কর্মকর্তাদের হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী তাপস কুমার। এদিন বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান জেমস।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় অনুমতি ছাড়া নগরবাউল জেমসের ছয়টি গান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বাংলালিংকের বিরুদ্ধে। আর ব্যান্ড দল মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বাংলালিংকের বিরুদ্ধে।

মামলায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিয়েছেন জেমস।

এর আগে ১৯ সেপ্টেম্বর কপিরাইট আইনে মামলার আরজি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস। আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল।

সম্পর্কিত খবর