শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৯ টাকা

দেশে জেট ফুয়েল এর দাম লিটারে বেড়েছে ১৯ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার জেট ফুলের দাম হয়েছে ১৩০ টাকা। চলতি মাসের প্রথমার্ধ থেকেই এ দাম কার্যকর করা হয়েছে। গত দু’বছরে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। জেট ফুয়েলের দাম বাড়ায় বেড়ে যাওয়ায় এয়ারলাইনসের খরচ, টিকেট ভাড়া ও যাতায়াত ব্যয় বেড়েছে।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি মাসের ৯ জুলাই থেকে প্রতি লিটার জেট ফুয়েল ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বর্তমানে এই দামে বিক্রি হচ্ছে উড়োজাহাজের জ্বালানি।
এবার প্রতি লিটারে ১৯ টাকা বাড়ানো হয়েছে।

সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা বেড়ে হয় ১১১ টাকা। এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার।

পরিসংখ্যান থেকে দেখা যায়, গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা হয়। এক মাস আগে ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

বিপিসি জানিয়েছে, অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটের ক্ষেত্রে দাম বেড়েছে জেট ফুয়েলের। দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল কিনতে খরচ হচ্ছে ১৩০ টাকা।

সম্পর্কিত খবর