জুনের ২৮ দিনে দেশে এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স

চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ২৪ লাখ ডলার।

আজ (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে মে মাসে দেশে এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আর মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এপ্রিল মাসে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। এছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার দেশে পাঠান প্রবাসীরা।

এর আগে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ, ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
যে
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সম্পর্কিত খবর