শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জুতা সেলাই করছেন বন্ধু, গল্প করছেন মাশরাফি

জুতা-স্যান্ডেল সেলাই করা রবি দাস, পরিচ্ছন্নতাকর্মী সুমন দাস নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বন্ধু। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের ভুলে যাননি তিনি। জাতীয় দলের ক্রিকেটার হওয়ার পর থেকে নিজ এলাকায় পা রাখলে নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে বটগাছের নিচে বসে জুতা সেলাই করা রবি দাসের দোকানে নিত্য হাজিরা দিতেন মাশরাফি। চিত্রটা বদলায়নি সংসদ সদস্য হওয়ার পরও। এখনও রবি দাসের দোকানে এসে সময় কাটান নড়াইল এক্সপ্রেস।

শনিবার রাতে একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে- বটগাছের নিচে জুতা সেলাই করছেন রবি, চারপাশে ছড়ানো পুরনো, ছেঁড়া জুতা। তার পাশে হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

মাশরাফির আরেক বন্ধু সুমন। পেশায় পরিচ্ছন্নতাকর্মী। মাশরাফির সঙ্গে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে আসলে বা ঢাকায় থাকলেও, সবার সঙ্গে যোগাযোগ রাখেন।

এ বিষয়ে সুমন সাংবাদিকদের বলেন, ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে চলাফেরা, খেলা-ধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।

তিনি বলেন, ক্রিকেট দলের পর এখন নড়াইলের গণমানুষের নেতা, অধিনায়ক বনে গেছেন মাশরাফি। তার মতো করে জনগণের এতটা পাশে এসে দাঁড়ানো, নিজ দায়িত্বে সরজমিন এসে সুযোগ-সুবিধার খোঁজ-খবর নেয়ার মতো সাংসদ বাংলাদেশে কমই দেখা যায়।

সম্পর্কিত খবর