শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জায়েদ খানের বিষয়ে ১৮ সংগঠনের সিদ্ধান্ত নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

 

 

হাইকোর্টের রায়ের পর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেওয়ার পর দিনই জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন।

১৮ সংগঠনের নেতা সোহানুর রহমান সোহানের দাবি ছিল— হাইকোর্টের সার্টিফায়েড কপি না পাওয়া পর্যন্ত তাকে শপথ না পড়ানোর।

কিন্তু শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সেটি না করায় ক্ষুব্ধ ১৮ সংগঠনের সদস্যরা।

শনিবার সকালে এফডিসিতে এক বৈঠকে জায়েদ খানকে বয়কটসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে শিল্পী সমিতিকে বাদ দিয়ে সেখানে নতুন করে আমন্ত্রণ জানানো হয় চলচ্চিত্র প্রদর্শক সমিতিকে, যা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে।

এদিকে জায়েদ খানকে বয়কট ও বৈঠকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চন।

শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি বলেন, ‘জায়েদ বা নিপুণ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো— সংগঠনের ভাবমূর্তি সমুন্নত রাখা। আদালতের রায়ের সার্টিফায়েড কপি দেখেই জায়েদকে শপথ পড়িয়েছি। এখন কে বা কোন সংগঠন তাকে পছন্দ করল না, সেটি বিষয় না। আদালতের রায় মানতে আমি বাধ্য।’

ব্যক্তিকে ইস্যু করে শিল্পী সমিতিকে ছাড়াই বৈঠক করাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘প্রত্যেকটা সমিতি গঠনতন্ত্র দিয়ে চলে। এখানে কারও ওপর কারও খবরদারি সম্পর্কের অবনতি ঘটাবে। ১৮ সংগঠন শিল্পী সমিতিকে ডাকলে আমি অবশ্যই যেতাম। তবু চাইব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে। নইলে ইন্ডাস্ট্রি আরও তলানিতে যাবে। মানুষের হাসির পাত্র হব আমরা।’

শিল্পী সমিতিকে পাশ কাটিয়ে বৈঠকের বিষয়ে পরিচালক সোহানুর রহমান সোহান জানান, ‘আমরা জায়েদ খানকে বয়কট করেছি। ইলিয়াস কাঞ্চন ভাইকে বলেছিলাম, কোটের সার্টিফায়েড কপি না পাওয়া পর্যন্ত তাকে শপথ পড়াবেন না। তিনি সে কথা শোনেননি। তাই যতদিন জায়েদ খান থাকবে, শিল্পী সমিতিকে বাদ দিয়েই সব কিছু হবে।’

শনিবারের ওই বৈঠকে ছিলেন প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতি, সহকারী পরিচালকদের সমিতি, মেকআপম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজার সমিতিসহ ১৮ সংগঠনের নেতারা।

 

 

সম্পর্কিত খবর