down of head

জাহিনটেক্সের ঋণমান ‘ডাবল বি প্লাস’ ও ‘এসটি-৫’

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল বি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৫’। ৩০ জুন ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস (এনসিআর) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

লোকসানের কারণে গত কয়েক হিসাব বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না কোম্পানিটি। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জাহিনটেক্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ৭১ পয়সা। ৩০ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৮ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১ পয়সা। যেখানে আগের বছরে লোকসান ছিল ৩ টাকা ৭৭ পয়সা। এর আগের ২০১৯-২০ ও ২০১৮-১৯ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

 

সম্পর্কিত খবর