শিরোনাম
icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন
down of head

জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন: তদন্ত কমিটি, চেয়ারম্যান-সচিবকে শোকজ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন পাবনার জেলা প্রশাসক।

এ ঘটনায় সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার।

এর আগে রেজিস্ট্রার জেনারেল যাহিদ হোসেন ঘটনাটি তদন্ত করার জন্য পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানকে নির্দেশ দেন।

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান জানান, রেজিস্ট্রার জেনারেলের নির্দেশ পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ-পরিচালক সাইফুর রহমানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে কীভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরি হলো তার কারণ জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে
সংশ্লিষ্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবকে। সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার এ নোটিশ দেন।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ বিস্ময় প্রকাশ করে বলেন, এটি আমাদের জন্য লজ্জার। সরকারের এমন গুরুত্বপূর্ণ সারভার ব্যবহার করে এতো বড় অনিয়ম অপকর্ম করা- এটি সত্যিই সবাইকে অবাক করেছে। তাই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দিতে হবে। যাতে সবার জন্য দৃষ্টান্ত স্থাপন হয়। তা না হলে এ ধরনের ঘটনা আবার হতে পারে বলে মনে করেন তারা।

সম্পর্কিত খবর