শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা চালাল ইসরাইল, নিহত ৯ ফিলিস্তিনি

এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭৫ জন।

বুধবার গাজার খান ইউনিসে আশ্রয়কেন্দ্র হিসাবে মনোনীত ইউএনআরডব্লিউএ প্রশিক্ষণকেন্দ্রে ইসরাইল বাহিনী এ হামলা চালায়। খবর ডেইলি সাবাহর।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের ওই আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করে। এতে ৯ ফিলিস্তিনি নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর গাজার পরিচালক থমাস হোয়াইট বলেন, ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন এমন একটি ভবনে ট্যাংকের দুটি গোলা আঘাত হেনেছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে ৯ জন নিহত এবং আরও ৭৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার আগে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছেন রাফাহভিত্তিক ইউএনআরডব্লিউএর মুখপাত্র আদনান আবু হাসনা। 

সাম্প্রতিক ইসরাইল গাজা উপত্যকার দক্ষিণের বৃহত্তম শহর খান ইউনিসে হামলার তীব্রতা বাড়িয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি বর্তমানে নির্বিচারে ইসরাইলি হামলার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য নিরাপদ কোথাও আশ্রয় না পেয়ে বিপর্যস্ত শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী এ ঘটনার বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করেনি।

সম্পর্কিত খবর