শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘জমি নিয়ে বিরোধে ৩ লাশ’

চট্টগ্রামের বাঁশখালীতে বালুমহাল ও জমির বিরোধে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।  এ ঘটনায় হওয়া মামলায় পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করলে বাঁশখালী থানার ভেতরেই একজন বিষ পান করেন।  বর্তমানে তিনি পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আব্দুল খালেক (৩৫) বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার বাঁশখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি একটি ওষুধ কম্পানির মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ এবং স্থানীয় একটি বালুমহাল ব্যবসায়ও জড়িত। তাঁর চাচা নিহত সোলতান মাহমুদ টিপুও (৩৮) ছাত্ররাজনীতি করতেন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী ইকোপার্কসংলগ্ন শীলকূপ আশিঘরপাড়ার একটি বালুমহাল ও পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে ওই চাচা-ভাতিজার দীর্ঘদিনের বিরোধ। গত এক মাসে কয়েক দফা মারামারি হয়েছে। সর্বশেষ গত বুধবার দুপুর ১২টায় প্রতিপক্ষ কাছিম আলীর ছেলেদের সঙ্গে হাতাহাতি হয়। এর দুই ঘণ্টা পর বাড়ির পাশে মনছুরিয়া বাজারে খালেক ও তাঁর চাচা গেলে কাছিমের লোকজন তাঁদের উপর্যুপরি ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করে। খবর পেয়ে টিপুর বাবা মো. কামাল উদ্দিন লোকজন নিয়ে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামাল এবং প্রতিপক্ষের মনজুর ও বাহাদুর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে খালেক মারা যান। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান টিপু।

সম্পর্কিত খবর