শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

জমজ বোনকে নিয়ে আসছেন তানজিন তিশা!

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ছোটপর্দার শিল্পী এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় এবার জমজ বোনকে নিয়ে সামনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা! তবে কি সত্যি জমজ বোন? আসলে গল্পের প্রয়োজনে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

গতকাল সোমবার থেকে নতুন নাটক ‘চিংকি পিংকি’র শুটিং করছেন তানজিন তিশা। রুবেল হাসান পরিচালিত এ নাটকে প্রথমবারের মতো জমজ চরিত্রে দেখা যাবে তাকে। নারীপ্রধান গল্পের এ নাটকে তিশা একই সঙ্গে অভিনয় করেছেন চিংকি ও পিংকি চরিত্রে।

তানজিন তিশা বলেন, ‘আমি এর আগে কখনো দ্বৈত বা জমজ চরিত্রে অভিনয় করিনি এবারই প্রথম। তাই একই সঙ্গে দুই বোনের জমজ চরিত্র করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা। এর গল্পটা নারীপ্রধান এবং কমেডি ঘরানার। আর চরিত্র দুটো বেশ ইন্টারেস্টিং, আমার কাজ করতে বেশ মজাই লাগছে।’

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গল্পটা কমেডি ধাঁচের নাটক। এখানে দুই জমজ বোনের চরিত্রে কাজ করছেন তিশা। তিশাকে ঘিরেই পুরো নাটকের গল্প, অনেক কমেডি আছে, মজা আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

সিএমভি প্রযোজিত ‘চিংকি পিংকি’ নাটকটি আসছে কোরবানি ঈদে প্রচারিত হবে বলে জানা যায়। তানজিন তিশা ছাড়াও এতে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু প্রমুখ। এ ছাড়াও দুটি বিশেষ অতিথির চরিত্রে দেখা যাবে তামিম মৃধা ও জাহের আলভিকে।

সম্পর্কিত খবর