শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

বাড়ি ফেরার পথে গৃহবধূকে জঙ্গলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১

নেত্রকোনার মদনে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে জঙ্গলে নিয়ে এক গৃহবধূকে (২৪) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার ছাদেক মিয়া (৫০) নামের একজনকে উপজেলার বটতলা থেকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।

ছাদেক মিয়া মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের বাসিন্দা। আর গণধর্ষণের শিকার গৃহবধূ আটপাড়া উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল ওই গৃহবধূ জরুরি প্রয়োজনে মদন উপজেলার জাওলা গ্রামে আত্মীয়ের বাড়িতে আসেন। প্রয়োজন শেষে বাড়ির উদ্দেশে রওনা হলে পথে ছাদেক মিয়াসহ আরও দুজন তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই গৃহবধূ বাড়িতে পৌঁছে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলেন।

ওইদিনই গৃহবধূ বাদী হয়ে ছাদেক মিয়াসহ আরও দুজনকে আসামি করে আদালতে একটি মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে সোমবার ওই মামলাটি মদন থাকায় রজু করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মদন-নেত্রকোনা সড়কের বটতলা বাজার থেকে ছাদেক মিয়াকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, গৃহবধূ গণধর্ষণের শিকারের ঘটনায় আদালতের নির্দেশে সোমবার মদন থানায় মামলা রজু করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছাদেক মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর