শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

২০২২ সাল পর্যন্ত ঋণ পরিশোধের বিশেষ সুবিধা চান ব্যবসায়ীরা

চলতি বছরের (২০২২ সাল) ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধের বিশেষ সুবিধা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে এই সুবিধা চেয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (৩১ মে) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জসিম উদ্দিন বলেন, আমাদের দেশের ব্যাংকগুলোতে যেন দীর্ঘমেয়াদি ঋণের একটি বিশেষ তহবিল গঠন করা হয়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আমরা সেই অনুরোধ জানিয়েছি। কারণ ব্যবসার জন্য লংটাইম ফাইন্যান্সিং (দীর্ঘমেয়াদি অর্থায়ন) খুবই জরুরি।

তিনি আরও বলেন, আমরা রেমিট্যান্স প্রণোদনা আরও বাড়ানোর কথা জানিয়েছি। একজন রেমিট্যান্স যোদ্ধা দেশের বাইরে থেকে রেমিট্যান্স পাঠাবেন। তাকে কিছু সু্যোগ-সুবিধা দিলে তিনি উৎসাহিত হবেন, যদিও সিআইপিসহ সব সুবিধা তাকে দেওয়া হচ্ছে।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, এফবিসিসিআইয়ের বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখবো। তবে এখনই কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।

এছাড়া এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না। এ বিষয়টি সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তীতে সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত জানানো হবে, যোগ করেন তিনি।

সম্পর্কিত খবর