শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জবির গ্রেপ্তাররকৃত শিক্ষার্থীদের অপরাধী বলাই একধরনের অপরাধ: আনু মুহাম্মদ

সরকার বিরোধী স্লোগান ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে গত ২৪শে মার্চ ভোররাতে পুরান ঢাকার একটি মেসে অভিযান চালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনদিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এই অভিযোগ আমলে নিয়ে ১১ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে। তবে যে কারণে এই শিক্ষার্থীদের গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে সেটাকে অপরাধ বলাও এক ধরণের অপরাধ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ।

গতকাল বৃহস্পতিবার রাতে তার ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন ড. আনু মুহাম্মদ। তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

শিক্ষাপ্রতিষ্ঠান কি শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দেখবে, না কাস্টমার হিসেবে দেখবে, না কি দেখবে নিজের সত্তার অংশ হিসেবে?

পত্রিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা বক্তব্য দেখলাম- ‘সার্বভৌমত্ব’ ক্ষতিগ্রস্ত করা, দেশের ‘অনিষ্ট’ করা, সরকার বিরোধী বক্তব্য প্রচার ইত্যাদি অভিযোগে তারা কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা এখন আটক। প্রশাসনের বক্তব্য খুবই অস্পষ্ট।

এই নিরস্ত্র শিক্ষার্থীদের এতো শক্তি যে তারা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করছে? সরকার বিরোধী বক্তব্য প্রচার তো কোনো অপরাধ হতে পারে না, বরং একে অপরাধ বলা, তার জন্য তাদের শাস্তি দেয়াই তো অপরাধ।

এদিকে শিক্ষা খরচ জোগাড় করতে না পেরে আরেকজন (কুয়েট) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করলো। শরিয়তপুরের এক স্কুলের ছাত্রী শিক্ষা অব্যাহত রাখার খরচ জোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল। একে একে এসব ঘটনাই দেখতে হচ্ছে আমাদের। সরকারের তো বটেই শিক্ষক পরিচালিত এসব প্রতিষ্ঠানের প্রশাসনের দায় নাই? অবশ্যই আছে।

সম্পর্কিত খবর